Web Analytics

রাজধানীর মালিবাগ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার, ১২ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হন। শিক্ষকদের বাড্ডা রুটের এসি কোস্টার বাসটি সদরঘাট টু বাইপাইল রুটের ভিক্টর ক্লাসিক বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জানান, মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় ফিটনেসবিহীন ভিক্টর ক্লাসিক বাসটি পেছন থেকে ধাক্কা দিলে শিক্ষকদের বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মালিবাগ থানায় অবস্থান করছে এবং আইনি অভিযোগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।