রংপুরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, চিকিৎসকরা লাশ মর্গে আটকে রেখেছেন। লাশের দাবিতে স্বজন ও স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ৩টার দিকে লাশ হস্তান্তর করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।
হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, নগরীর জুম্মাপাড়া এলাকার নুর নাহার বেগম শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা অক্সিজেন দেওয়ার অনুরোধ করলেও চিকিৎসক ভর্তি করার পরামর্শ দেন। এ সময় অবস্থার অবনতি হলে তিনি মারা যান। এতে ক্ষিপ্ত স্বজনরা চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরে লাশ মর্গে রাখা হয় এবং জরুরি বিভাগ দুই ঘণ্টা বন্ধ থাকে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং জানান, আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।