Web Analytics

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শনিবার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করেছেন কয়েকজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন দলের নেতাকর্মী। তারা বিভিন্ন দাবিসংবলিত হাতে লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে সিজেপি ও পিটিআইয়ের আন্দোলনের প্রতি সংহতি এবং কয়েকজনের মুক্তির দাবি লেখা ছিল।

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের মতো পরিস্থিতি ভারতে তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন। তিনি সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপক, ইউটিউবার ধ্রুব রাঠি, রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালসহ অন্যদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানান।

পাকিস্তানে রাজনৈতিক সংকট ও দমন-পীড়নের অভিযোগের কথা তুলে নাঈম আহমাদ ইমরান খানের কারাবাস ও তার ওপর নির্যাতনের অভিযোগ করেন। তিনি বলেন, এর প্রতিবাদে জনতা ইসলামাবাদমুখী লংমার্চ শুরু করেছে। বাংলাদেশে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। কর্মসূচিতে জেডিপির ইয়াসিন আরাফাত রাজ, জাতীয় ছাত্রমঞ্চের সালমান শরীফ ও আসমাইন হাওলাদার ইফরাতসহ অন্যরা অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।