Web Analytics

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন, যথাযথ বিচারপ্রক্রিয়া এবং অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করতে হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ (CALS) আয়োজিত “Legal Representation in Death Penalty Cases in Bangladesh: An Empirical and Conceptual Analysis” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশনা ও সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ড বিলোপ করা হলেও বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এটি এখনো জটিল বিষয়। রামিসা হত্যা মামলার উদাহরণ টেনে তিনি বলেন, দ্রুত তদন্ত, ডিএনএ পরীক্ষা ও বিচার কার্যক্রমের মাধ্যমে সরকার আইনের শাসনের প্রতিফলন ঘটিয়েছে এবং অভিযুক্তের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সত্ত্বেও সরকার মৌলিক আইনি নীতিমালা থেকে বিচ্যুত হয়নি।

তিনি আরও জানান, সরকার আইনগত সহায়তা কার্যক্রম সম্প্রসারণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদার এবং প্রো বোনো আইনি সেবা উৎসাহিত করার উদ্যোগ নিচ্ছে, যাতে দরিদ্র জনগোষ্ঠীও ন্যায়বিচার পেতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।