Web Analytics

নীলফামারীর জলঢাকা উপজেলায় অসাধু জেলেরা নদীতে ‘আইপিএস’ ব্যবহার করে মাছ ধরছে, যার ফলে দেশি মাছ বিলুপ্তির পথে। তিস্তা, বুড়ি তিস্তা ও চাড়ালকাটা নদীতে গভীর রাতে ছোট নৌকায় আইপিএস বেঁধে বিদ্যুৎ উৎপাদন করে পানিতে ছাড়া হয়। এতে ৫ থেকে ৭ মিটার এলাকার পানি বিদ্যুতায়িত হয়ে মাছসহ অন্যান্য প্রাণী মারা যায়।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লেই এই চক্র সক্রিয় হয়। ডাউয়াবাড়ী ও গোলমুণ্ডা এলাকার বাসিন্দারা বলেন, সংঘবদ্ধভাবে তারা প্রায় প্রতি রাতেই নদীতে আইপিএস দিয়ে মাছ ধরে। এতে মা মাছ ও পোনা মাছসহ সব ধরনের দেশি মাছ ধ্বংস হচ্ছে। বাজারে দেশি মাছের চাহিদা থাকলেও নদীতে এখন আর তেমন মাছ পাওয়া যায় না।

জলঢাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বিষয়টি তাদের জানা আছে এবং জনসচেতনতা বৃদ্ধি ও আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।