Web Analytics

কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে বৃহস্পতিবার ভোরে মিম আক্তার (১৯) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ। ওসি শহীদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, লাশের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। মিম আক্তার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার স্বামী মো. সিয়াম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের বাসিন্দা। তাদের কোনো সন্তান নেই।

স্থানীয়রা জানান, ভোরে সড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।