Web Analytics

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, মানুষ যেন নিজ জেলার বাসা-বাড়ি থেকেই সহজে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সে লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যার ফলে জনজীবনে ভোগান্তি চরমে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, জনদুর্ভোগ লাঘব না হলে জনমনে স্বস্তি ফিরবে না এবং রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি। তারেক রহমান বলেন, রেল যোগাযোগ সহজ, সুলভ ও নিরাপদ করা গেলে শহরকেন্দ্রিক নির্ভরতা কমবে এবং পরিবেশেরও উন্নতি হবে।

তিনি আরও জানান, কৃচ্ছ্রসাধনের আহ্বান জানানোর আগে সরকারের মন্ত্রী ও বিএনপির এমপিদের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, যাতে তারা সরকারি সুবিধায় ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বা প্লট সুবিধা গ্রহণ না করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।