Web Analytics

২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি সোমবার রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার সকালে বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়, দিনের বেলায় ঢাকাসহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সকাল ৬টার পর্যবেক্ষণে দেখা যায়, বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। পূর্বাভাসে আরও বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩১ মিনিটে।

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।