Web Analytics

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে লক্ষীপুর ইউনিয়নের একটি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সফিক মিয়া (৩২), তিনি ওই ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামের বিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও সফিক মিয়া নিজের খামারের হাঁসের ঝাঁক নিয়ে বাড়ির কাছের হাওরে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো আবহাওয়া শুরু হয় এবং বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সরকারি বিধি মোতাবেক আর্থিক সহায়তার প্রক্রিয়া চলছে। দোয়ারাবাজার থানার ওসি তারিকুল ইসলাম তালুকদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রশাসন জানিয়েছে, নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।