Web Analytics

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে সরাসরি শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি একজন মহান নেতা এবং সমালোচনার পরোয়া না করে তিনি সত্য কথাই বলছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের প্রতি ট্রাম্পের এই প্রশংসা নতুন কিছু নয়, বরং প্রায় এক দশক ধরে চলমান তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা। ২০১৭ সালে চীন সফরে গিয়ে ট্রাম্প শি জিনপিংকে খুবই বিশেষ, মেধাবী ও ভালো মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন। ২০২৩ সালে ফক্স নিউজের এক সাক্ষাৎকারেও তিনি শি জিনপিংকে স্মার্ট ও অসাধারণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য যুদ্ধ বা ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ট্রাম্প ব্যক্তিগতভাবে শি জিনপিংয়ের প্রশংসা করার কৌশল বজায় রেখেছেন, যা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেও তিনি নিজের অবস্থানে অটল রয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।