Web Analytics

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে শুক্রবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রফিকুল ইসলাম খোকন, মাসুদ রানা, শাহজাহান, আতাউর রহমান, মাজহারুল ইসলাম প্রিন্স ও হযরত আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি পরে নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।

ওই ঘটনার পর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।