Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে একমাত্র লক্ষ্য রাখবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত তার প্রথম দরবারে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদের পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনে কারও প্রতি তাঁর রাগ বা অনুরাগ থাকবে না। জনগণের আস্থা অর্জনের জন্য সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব দেন। কর্মকর্তা-কর্মচারীদের দেশের ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে এর মর্যাদা অক্ষুণ্ন রাখার কথা বলেন তিনি।

বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশনা দেন রাষ্ট্রপতি, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়। তিনি ব্যয়ে সাশ্রয়, অপচয় রোধ এবং সরকারি সম্পদের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ১৯৭১ সালের শহীদদের শ্রদ্ধা জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে স্মরণ করেন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের আশা প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।