Web Analytics

ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের সব পেট্রোল পাম্পে ‘বন্ধ’ বা ‘তেল নেই’ নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। একমাত্র সেনাবাহিনীর মালিকানাধীন বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন চালু থাকায় সেখানে দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে, যা ক্যান্টনমেন্ট থার্ড গেট ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত পৌঁছেছে।

তেজগাঁও, মহাখালী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় পাম্পগুলো বন্ধ থাকায় অনেকেই ঈদের দিনে তেল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। কিছু গাড়ি তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীদের ধাক্কা দিয়ে গন্তব্যে নিতে দেখা গেছে।

এই সংকটে ঈদে বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে অনেককে। ডিজেল সরবরাহ না পেলে বাস চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় পর্যাপ্ত যানবাহন পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।