ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থার তথ্য অনুযায়ী, এসব ঘটনায় তিনজন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে সংস্থাটি।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম জানান, সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহে একটি শিশু নিহত হয়। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সংস্থাটি জানায়, এসব ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা জড়িত ছিলেন। সহিংসতায় প্রায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এইচআরএসএসের প্রতিবেদন নির্বাচনের পরপরই বিভিন্ন জেলায় সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।