Web Analytics

হাউস অব কমন্সের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্যবিষয়ক বিশেষ কমিটি সতর্ক করেছে, চীন নিয়ে যুক্তরাজ্য সরকারের সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি নীতির অভাব দেশটির বাণিজ্যিক স্বার্থকে ঝুঁকিতে ফেলছে। কমিটির মতে, ২০২৪ সাল থেকে প্রতিশ্রুত সুসংগত কৌশল প্রণয়নে লেবার সরকারের ব্যর্থতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ব্যবসার সুযোগ সীমিত হচ্ছে এবং চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকিও যথাযথভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না।

কমিটির চেয়ারম্যান ও লেবার এমপি লিয়াম বাইর্ন বলেন, পরিস্থিতিভিত্তিক নীতি ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানকে ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা দিচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যও ঝুঁকিতে ফেলছে। এমপিরা চীনের সঙ্গে বাণিজ্যের সুবিধাও স্বীকার করেছেন, যেমন ব্রিটিশ প্রতিষ্ঠানের লাভজনক কার্যক্রম, উদ্ভাবন থেকে শেখার সুযোগ ও ভোক্তাদের জন্য কম দামের আমদানি পণ্য। তবে শিল্প খাতের অবক্ষয়, সাইবার গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে নতুন চীন বাণিজ্য কৌশল, অন্যায্য প্রতিযোগিতা মোকাবিলায় প্রতিকারমূলক ব্যবস্থা এবং চীনা বিনিয়োগ ও বাণিজ্যের জন্য স্পষ্ট ‘লাল’ ও ‘সবুজ’ খাত নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে স্কটল্যান্ডে মিং ইয়াংয়ের ১৫০ কোটি পাউন্ডের বায়ুশক্তি প্রকল্প আটকে দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। ইইউর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদ্যুতিক গাড়িতে শুল্কের বিষয়টিও বিবেচনার কথা বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।