Web Analytics

সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, হাসানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে দীর্ঘদিন দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।