Web Analytics

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে শিক্ষণ কার্যক্রমে গুণগতমান নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন এবং এর মানোন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।