Web Analytics

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ তারিখে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপ-প্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করা হয়। আইএসপিআর জানায়, ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা ও প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক এভিওনিক্স ও নেভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধানরা সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেন।

এর দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থারও সফল পরীক্ষা চালিয়েছিল, যেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।