প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজিত ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে জামায়াত। তাঁর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল এবং তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, এই দুই দলের আচরণ একই ধরনের।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সরকার শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।