Web Analytics

রবিবার ভোর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। টানা বৃষ্টির কারণে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়। একই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট কলকাতায় অবতরণ করে। আবুধাবি, শারজাহ, দুবাই, মদিনা, সৈয়দপুর, জেদ্দা, চট্টগ্রাম ও কুয়ালালামপুর থেকে আগত ফ্লাইটগুলোও দেরিতে অবতরণ করে।

কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টি, কম দৃশ্যমানতা ও বাতাসের প্রভাবে উড্ডয়ন ও অবতরণে জটিলতা দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।