Web Analytics

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা তেহরানে ইরানের সামরিক মহাকাশ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা ধ্বংস করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে তেহরানের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ হামলায় এমন একটি কমপাউন্ড ধ্বংস করা হয়েছে, যেখানে উপগ্রহ আক্রমণ সক্ষমতা তৈরির কাজ চলছিল। ইসরাইলি বিমানবাহিনী জানিয়েছে, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং এটি ইসরাইল ও বিশ্বের অন্যান্য দেশের মহাকাশ সম্পদের জন্য হুমকি ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওই কমপাউন্ডে ইরানের সামরিক মহাকাশ কর্মসূচির বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছিল, যার মধ্যে ‘চামরান–১’ উপগ্রহ তৈরির কাজও অন্তর্ভুক্ত ছিল। এই উপগ্রহটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ তৈরি করে এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে আইআরজিসি এটি মহাকাশে উৎক্ষেপণ করে। এছাড়া গত সপ্তাহে তেহরানে ইরান স্পেস অর্গানাইজেশনের আরেকটি গবেষণা স্থাপনাতেও হামলা চালানো হয়েছিল বলে ইসরাইল জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।