Web Analytics

ইরান-আমেরিকা-ইসরাইল সংঘাতের একাদশ দিনে, ১১ মার্চ ২০২৬ মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে ২৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান এই যুদ্ধের কারণে বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিন দেশের ছয়টি প্রধান এয়ারলাইন প্রতিদিন ২ হাজার ৩৮১টি ফ্লাইট বাতিল করছে, ফলে লাখ লাখ যাত্রী আটকা পড়েছেন।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ইতিহাদ, এয়ার এরাবিয়া, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও কুয়েত এয়ারওয়েজ সাধারণত প্রতিদিন লাখ লাখ যাত্রী পরিবহন করে। যুদ্ধের আগে এই সংস্থাগুলো ইউরোপ, আমেরিকা, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরবসহ বিভিন্ন রুটে শত শত ফ্লাইট পরিচালনা করত। কিন্তু গত দশ দিনে মাত্র ৫০টি বিশেষ ফ্লাইট উড্ডয়ন করতে পেরেছে।

ইরান-আমেরিকা যুদ্ধ ইতোমধ্যে এই বিমান সংস্থাগুলোর কোটি কোটি টাকার ক্ষতি করেছে এবং আঞ্চলিক বিমান চলাচল পুনরুদ্ধারের কোনো তাত্ক্ষণিক সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।