Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হাদি হত্যার বিচার করতে না পারলে সরকারকে পদত্যাগ করতে হবে। শনিবার রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার যদি বিচার না করে, পরবর্তী সরকার এসে তা করবে।

তিনি সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, জনগণের কষ্ট সরকার বোঝে না এবং নির্বাচনের আগে ‘তিস্তা বাঁচাও’ আন্দোলন করলেও বাজেটে এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তিনি ঘোষণা দেন, ১১ দলীয় ঐক্য সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিষয়ে সরকারের নীরবতারও সমালোচনা করে তিনি বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধ প্রচেষ্টাকে অভিনন্দন জানান।

ডা. শফিকুর রহমান রংপুরকে ‘কৃষির রাজধানী’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং আলু চাষীদের জন্য হিমাগারের খরচ কমানো ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ১১ দলীয় সরকার গঠিত হলে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের স্থান থাকবে না, এমনকি প্রধানমন্ত্রীও যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তাকেও বিচারের মুখোমুখি করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।