Web Analytics

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নিজ বাসা থেকে আহনাফ তাজুয়ান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের একটি বাসায় থাকতেন।

স্বজনদের বরাতে জানা গেছে, আহনাফ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত ছিলেন এবং কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তেজগাঁও থানার উপ-পরিদর্শক সৈয়দ বাইজিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে আহনাফ মানসিক অস্থিরতা ও ঘুমের সমস্যায় ভুগছিলেন। পরিবারের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।