Web Analytics

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে বলেন, পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা এবং হজযাত্রীদের সুরক্ষা জোটের জন্য ‘রেড লাইন’। হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। মক্কায় ইসলামের পবিত্র ধর্মীয় স্থাপনাগুলো রয়েছে এবং প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসলমান হজ পালনে সেখানে সমবেত হন।

তবে হুথিদের এক কর্মকর্তা ড্রোন ছোড়ার দাবি অস্বীকার করেছেন। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ এক্সে মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে ‘পুরোনো মিথ্যা’ বলে উল্লেখ করেন। ইসলামি সহযোগিতা সংস্থা হামলাকে ‘জঘন্য’ বলে নিন্দা করে হুথিদের দায়ী করেছে এবং সৌদি আরবের বিরুদ্ধে চলমান ‘আগ্রাসনের’ও নিন্দা জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।