Web Analytics

গার্মেন্টস শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সরকার মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যদের মতে, তৈরি পোশাক খাতের মজুরি নির্ধারণ নিয়ে প্রথম সভা আগামী দু-একদিনের মধ্যে আহ্বান করা হতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার নিয়োগ পেয়েছেন। নিরপেক্ষ সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬, সংশোধিত ২০২৬-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে নিয়োগগুলো দেওয়া হয়েছে। বোর্ডের চেয়ারম্যানকে পরবর্তী কার্যক্রম নিতে বলা হয়েছে। গত ২০ বছরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি চারবার পুনর্নির্ধারিত হয়েছে; সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তা ৮ হাজার টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।