Web Analytics

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। সরবরাহ বৃদ্ধি এবং বাজারে উদ্বৃত্ত তৈরির সম্ভাবনা আগের দিনের মূল্যবৃদ্ধির কিছুটা প্রভাব কাটিয়ে তেলের বাজারকে নিম্নমুখী করেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯০ ডলার ৯৭ সেন্টে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৪৭ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ ডলার ৫৮ সেন্টে নেমেছে। মঙ্গলবার উভয় মানদণ্ডের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তোশিউকি উয়েনো বলেন, চলতি মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রতিবেদন প্রকাশের পর সরবরাহ উদ্বৃত্তের ধারণা জোরালো হয়েছে, যা দাম নিয়ন্ত্রণে রেখেছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলায় অনিশ্চয়তা বেড়েছে। ফলে এই উদ্বৃত্তের প্রবণতা কত দিন থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।