Web Analytics

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আদেশটি দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এই পরিবর্তনের মাধ্যমে মাউশির অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার সময়সূচি একীভূতভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।