Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৮ সালের পর থেকে দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। এই নীতি সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। তিনি ঢাকার বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক আয়োজিত ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নয়, বরং দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম ও শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশের ওপর নির্ভর করে। তিনি জানান, সরকার এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাস সম্পন্ন করতে কাজ করছে এবং এনসিটিবিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা হবে। শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দুই শিফটের কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না, তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ধীরে ধীরে ওয়ান-শিফট স্কুলে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।