Web Analytics

পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদকে তাঁর ‘বীর বিক্রম’ খেতাব উল্লেখ করে আনুষ্ঠানিক সম্মান জানানো হয়েছে। শুক্রবার করাচিতে সিন্ধু প্রাদেশিক পার্লামেন্ট ভবনে তাঁর নেতৃত্বে বাংলাদেশের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল গেলে পরিষদের স্পিকার সৈয়দ আউয়াইস কাদির শাহ অধিবেশনের কার্যক্রম থামিয়ে তাঁদের স্বাগত জানান।

স্বাগত বক্তব্যে সৈয়দ আউয়াইস কাদির শাহ তাঁকে ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, অনারেবল স্পিকার অব পার্লামেন্ট অব বাংলাদেশ’ হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে হাফিজ উদ্দিন আহমদের প্রতিনিধিত্বের অতীতও স্মরণ করেন। সিন্ধের জনগণ ও পার্লামেন্ট সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে অতিথিদের অভিনন্দন জানান।

প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান। তাঁদের ঐতিহাসিক সিন্ধ পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখানো হয় এবং স্মারক শিল্ড ও ঐতিহ্যবাহী আজরাক উপহার দেওয়া হয়। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হয়। সফরের আগে তাঁরা করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।