Web Analytics

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। ১২ মার্চ জাহাজটি প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে মিসাইল হামলার খবর পাওয়া যায়। নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড প্রণালি না পেরিয়ে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় অবস্থান করছে।

ভারত থেকে পণ্য বহন করে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার করাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।