Web Analytics

ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। সোমবার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত তালিকার সঙ্গে বৃত্তিপ্রাপ্তদের জন্য বিভিন্ন শর্ত ও নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মেধা ও সাধারণ—এই দুই শ্রেণিতে নির্ধারিত হারে বৃত্তির অর্থ পাবেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৩৫০ টাকা পাবেন। বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা পাবেন। সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন।

সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্তদের মাসিক বেতন নিতে পারবে না; বেতন দাবি করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অর্থ উত্তোলনে ভর্তি প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। বৃত্তি চালু রাখতে সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক অগ্রগতি প্রয়োজন। বাংলাদেশে অনুমোদিত প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি মিলবে না। সরকার প্রয়োজনে বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ পরিবর্তন বা বাতিল করতে পারবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।