Web Analytics

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়ি থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে গৃহবধূ ইতি রানী রাজবংশীর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ইতি রানী এখনো পলাতক। রোববার রাত ৩টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তার বাবা কুঠিশ্বর রাজবংশী ও মা ডলি রানী রাজবংশীকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের অরিত্র সরকারের সঙ্গে শাহজাদপুরের খুকনী যোগীবাড়ি গ্রামের ইতি রানীর বিয়ে হয়। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের পর থেকেই তাঁদের সংসারে নানা ঝামেলা ও মনোমালিন্য চলছিল। বিরোধ মেটাতে গত ২৮ জুলাই ইতির বাবা-মা মেয়ের শ্বশুরবাড়িতে আসেন।

অভিযোগে বলা হয়েছে, দুই দিন পর স্বামী বাসায় না থাকার সুযোগে ইতি বাবা-মাকে সঙ্গে নিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে চলে যান। পারিবারিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে গত ৩ আগস্ট তিনি নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে একতরফা তালাকের কাগজ ডাকযোগে পাঠান। অরিত্রের মা গৌরী রানী শনিবার তিনজনকে আসামি করে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইতির বাবা-মাকে গ্রেপ্তার করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।