Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা প্রমিজ মি, আমেরিকা-তে লিখেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন। বাইডেন বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক চাপ তিনি বুঝতেন, তবে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় তিনি হতাশ হয়েছিলেন।

বাইডেনের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক সরাসরি ও খোলামেলা হলেও তাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। নেতানিয়াহুর রাজনৈতিক আচরণ এবং তথ্য উপস্থাপনের ধরন নিয়ে তাঁর উদ্বেগ ছিল। তিনি লিখেছেন, নেতানিয়াহু তথ্যের ক্ষেত্রে সুবিধাবাদী হতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ব্যবহারে দ্বিধা করতেন না। তাঁর কিছু আচরণের সঙ্গে ট্রাম্পের আচরণের মিলও দেখেছেন বাইডেন।

গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর অনুশোচনা নেই, তবে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানিতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে নেতানিয়াহুকে বারবার সতর্ক করেছিলেন। স্মৃতিকথায় বাইডেন ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেও সঠিক বলে সমর্থন করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।