Web Analytics

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর আইন প্রয়োগ, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও জনসম্পৃক্ততার সমন্বিত ব্যবহারে বাংলাদেশেও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচার ১১তম মহাসমাবেশ-২০২৬-এ তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সরকারের চলমান উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা ও ১২ দফা সুপারিশপত্র হস্তান্তর করা হয়। কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার কাজ নয়; এটি জাতীয় দায়িত্ব ও মানুষের মৌলিক অধিকার। এ জন্য সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন খাত, প্রকৌশলী, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সড়ক নিরাপত্তায় মূল্যবোধ, শিক্ষা ও আইন মানার সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। তিনি নাটক, চলচ্চিত্র, সংগীত, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়ানোর কথা বলেন। নিসচা জানায়, পরিবহন খাতে সুশাসন, জবাবদিহিতা, প্রযুক্তি, গবেষণা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হলে নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে উঠতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।