Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। সংসদ নির্বাচনের আগে গণহারে পুনঃতফসিল ও নীতি সহায়তার ফলে খেলাপি ঋণ ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। সেপ্টেম্বর শেষে এই পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, বছরের শেষ দিকে ব্যাংকগুলো আদায় কার্যক্রম জোরদার করে এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তায় বিপুল পরিমাণ ঋণ পুনঃতফসিলের সুযোগ পায়। এতে ২৬ হাজার ১১৪ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত খেলাপি ঋণের চিত্র প্রকাশ পেলে তা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

খাতভিত্তিক হিসাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ এক লাখ ৪৬ হাজার ১০৮ কোটি টাকা, বেসরকারি ব্যাংকের ৩ লাখ ৮৯ হাজার ৫৭৯ কোটি টাকা, বিদেশি ব্যাংকের ২ হাজার ৯৮৪ কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকের ১৮ হাজার ৫৪৬ কোটি টাকা। একই সময়ে প্রভিশন ঘাটতিও কমে দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।