Web Analytics

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে জেলা পুলিশ আরও ৩৫৩ জনকে আটক করেছে। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। সোমবার সকালে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ অভিযানের পর কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জনে।

পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয় বলে জেলা পুলিশ জানিয়েছে। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশও এতে অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশ বলেছে, আটক কিশোরদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, উঠতি বয়সীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলছে এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রয়েছে। ১৮ সেপ্টেম্বর স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর এ অভিযান শুরু হয়; আটক ব্যক্তিদের মধ্যে আট শতাধিককে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।