Web Analytics

চাঁদপুরের কচুয়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার বোরো ধান, ভুট্টা ও তিলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। রোববার সন্ধ্যায় ঝড়ে গাছ উপড়ে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টিতে পাকা ও আধাপাকা ফসল ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে ধান কাটার মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, সাচার ঘোগড়ার জলা, হরিপুর, আটমোর, জোয়ারীখোলা, বুধুন্ডা, বিতারা, জলাবিতারা ও তেতৈয়া এলাকার প্রায় ৮০ শতাংশ জমি পানির নিচে। পানির উচ্চতা আরও বাড়ার আশঙ্কায় অনেক কৃষক আধাপাকা ধান কেটে নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধার-দেনা করে চাষ করা ফসল নষ্ট হলে ঋণ শোধ করা কঠিন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা তফু আহমেদ জানান, পানি সরে গেলে দ্রুত ধান কেটে নেওয়া উচিত এবং ভুট্টার গোড়ায় মাটি দেওয়ার পরামর্শ দেন।

তিনি আশা প্রকাশ করেন, দুই-এক দিনের মধ্যে পানি নেমে যাবে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি আরও বাড়তে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।