Web Analytics

সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

বাছির জামাল বর্তমানে দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালে সাংবাদিকতা শুরু করেন। সংবাদ, মানবজমিন, মানবকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন তিনি। সাংবাদিকতার দীর্ঘ সময় তিনি বিএনপি ও সংসদ বিটে যুক্ত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং চুক্তিপত্রে নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।