Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়। শনিবার (১৬ মে) সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি মওলানা ভাসানীর শিক্ষা স্মরণ করে বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মাটি ও পানির অধিকার রক্ষার সময় এসেছে।

রাশেদ প্রধান বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত ছিল, যা এখন সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, সাংস্কৃতিক আগ্রাসন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপে রূপ নিয়েছে। তিনি বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না, ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রে আগ্রাসন চালিয়ে এবং নিজ দেশে সংখ্যালঘু নির্যাতন করে শান্তি বজায় রাখা সম্ভব নয়। সভায় জাগপার অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।