Web Analytics

ইরাকভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। ইরানপন্থি এই সংগঠন বৃহস্পতিবার জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে গঠিত তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। সংগঠনটি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেছে, যে ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান ট্রাম্পকে হত্যা করবে, তারাই এই পুরস্কার পাবে।

আইআরআই তাদের বিবৃতিতে বলেছে, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। তারা দাবি করেছে, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক অঙ্গীকার এবং স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ২০২০ সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি নেতা আবু মাহদি আল–মুহান্দিসকে হত্যার ঘটনায় নিজের ভূমিকার কথা স্বীকার করেন। ধারণা করা হচ্ছে, এই মন্তব্যের পরই আইআরআই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।