Web Analytics

ডাকসুর ভিপি সাদিক কায়েম অক্টোবরের মধ্যেই এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা নিয়ে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। প্রশাসনিক জটিলতার অজুহাতে নিয়োগ কার্যক্রম আটকে রেখে তরুণদের অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সাদিক কায়েমের ভাষ্য, তিন বছর ধরে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের কোনো সার্কুলার প্রকাশ হয়নি। চলতি বছরের এপ্রিল মাসে সংস্থাটি ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তালিকা করলেও ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ বিষয়ে দায়িত্বশীল পর্যায় থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এবং সিদ্ধান্ত বারবার পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আইএমএফের ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট সাময়িকীর সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, বাংলাদেশে প্রতি ১০০ জন উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জন বেকার। বিপুল পদ শূন্য থাকার পরও বিজ্ঞপ্তি আটকে রাখার সমালোচনা করে তিনি বলেন, প্রার্থীদের বয়স থেমে নেই এবং প্রশাসনিক ব্যর্থতার খেসারত তরুণদের দেওয়া উচিত নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।