Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার এক বাণীতে তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করতে এবং আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষায় উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি দেশবাসীকে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন রোজা, নামাজ, দান-সদকা ও নেক আমল কবুল হয় এবং দেশ ও জাতি শান্তি ও সমৃদ্ধি লাভ করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।