Web Analytics

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী খালপাড়া এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা দুই বোনের মধ্যে মিতু খানম (১৩) মারা যায় এবং শামিমা আক্তার সেতু (১৬) গুরুতর আহত হয়। তারা স্থানীয় হাফিজার মোল্লার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।

লোহাগড়া থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।