Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের নামে প্রচারিত ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা’ বক্তব্যের নিন্দা জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ বক্তব্যকে উসকানিমূলক এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন বলে বর্ণনা করেন।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটি দখলের চেষ্টা হলে দেশের ১৮ কোটি মানুষ তা প্রতিহত করবে। তিনি ওই কথিত বক্তব্যকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে অনুপ্রবেশের ঘোষণার সঙ্গে যুক্ত করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেন।

ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ দিল্লির গোলামি বা আগ্রাসন মেনে নেবে না। ভারতীয় মন্ত্রীর বক্তব্যের জন্য দিল্লির আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং বাংলাদেশ সরকারের কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানানোর দাবি করেন তিনি। ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে অনুপ্রবেশ বা আগ্রাসনের চেষ্টা হলে সমুচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।