Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনের তথ্য অনুযায়ী, চিঠিতে তিনি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ‘অক্লান্ত প্রচেষ্টার’ প্রশংসা করেন। বার্তাটি আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ করে লেখা।

চিঠিতে খামেনি বলেন, কমান্ডার এবং তাঁর প্রচারবিমুখ ও বিনয়ী সহকর্মীরা নিজেদের অক্লান্ত কাজের বিষয়ে খুব সামান্যই উল্লেখ করেছেন। তিনি এই সংযমকে নিষ্ঠাবান ও আন্তরিক মানুষের একটি বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করেন।

বার্তায় আরও বলা হয়, ঐশ্বরিক প্রজ্ঞায় এ ধরনের গুণের ফল হলো নিষ্ঠাবানদের প্রতি সর্বশক্তিমানের দেওয়া ভালোবাসা ও সম্মান। একই সঙ্গে তাঁদের অশেষ দোয়া ও বিজয় প্রদান করা হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।