Web Analytics

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হলো। মঙ্গলবার কেন্দ্রের ভেতরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রাশিয়ার রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি ভিডিও বার্তায় অংশ নেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে আনা ইউরেনিয়াম কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সংরক্ষণের পর মঙ্গলবার রিঅ্যাক্টর প্রেশার ভেসেলে বসানো শুরু হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে এবং জুলাই বা আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রূপপুর প্রকল্পে ব্যবহৃত ভিভিইআর-১২০০ শ্রেণির জেনারেশন ৩ প্লাস রিয়েক্টর উন্নত নিরাপত্তা ও দক্ষতার জন্য পরিচিত।

সম্পূর্ণ উৎপাদনে গেলে কেন্দ্রটি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে, শিল্পায়ন ত্বরান্বিত করবে এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।