Web Analytics

তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান বলেছেন, শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের জাতিসংঘের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকে প্রতিধ্বনিত হবে। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তব্যের পর তিনি এ আশা প্রকাশ করেন।

বক্তব্য শোনার আগে এমিনি এরদোয়ান প্রেসিডেন্টের সঙ্গে তুর্কি হাউস থেকে জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত হেঁটে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এরদোয়ানকে ‘ন্যায়ের কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তিনি সাধারণ পরিষদের মঞ্চ থেকে মানবতার উদ্দেশে বক্তব্য দিয়েছেন।

অধিবেশনে এরদোয়ান আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে তিনি শান্তি ও কূটনীতির ওপর গুরুত্ব দেন। অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত একটি রুদ্ধদ্বার সংবর্ধনায় অংশ নেন। এর আগে ইরান ইস্যুতে ট্রাম্পের ডাকা বৈঠকেও তিনি অংশ নিয়েছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।