Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে আয়োজিত সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে যাচ্ছেন। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি বুধবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ যৌথভাবে এ আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্ক ও অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তুরস্কের সম্মেলন শেষে ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন এবং ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।