Web Analytics

ইরানে সামরিক হামলায় যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, এ সম্পৃক্ততার বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ রয়েছে। কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বিষয়টি সরাসরি উত্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।

বাঘাইয়ের দাবি, ওই দেশগুলোর সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান উৎক্ষেপণ করা হয়েছে এবং মার্কিন বাহিনীকে রসদ ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশগুলোর সম্পৃক্ততা স্পষ্ট করেছে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক আগ্রাসনের পরিণতির দায় এসব আঞ্চলিক দেশ এড়াতে পারবে না বলেও তিনি বলেন।

এ অভিযোগের বিষয়ে তেহরান কঠোরভাবে পরবর্তী পদক্ষেপ নেবে বলে বাঘাই জানান। ইরানের পাল্টা হামলার পক্ষে তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি; হামলার লক্ষ্য ছিল শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইরানে হামলায় ব্যবহৃত স্থাপনা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।